1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মিয়ানমারে সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ২০

  • আপডেট টাইম :: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে উত্তর-পশ্চিমাঞ্চলে মাগওয়েতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত হয়েছে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাঙ্গ উপশহরের কাছে সেনাবাহিনী বৃহস্পতিবার চারটি গাড়িতে শতাধিক সেনা সদস্য আসে। মাইন থার ও আশেপাশের চারটি গ্রামের নিরাপত্তা নিশ্চিতে এই সেনারা এসেছিল। তাদের গ্রামে প্রবেশ ঠেকাতে গুলি শুরু করে জাতীয় ঐক্যের সরকারের প্রতিরোধ বাহিনী। পরে দুই পক্ষে গুলি বিনিময় শুরু হয়ে যায়।

গ্রামের এক বাসিন্দা বলেছেন, ‘আমাদের কাছে কেবল হাতে তৈরি বন্দুক ছিল। সেনাদের গুলি শুরু হলে এগুলো অকার্যকর হয়ে যায়। অস্ত্রের ভারসাম্য না থাকায় বহু হতাহত হয়েছে।’

তিনি জানান, প্রতিরোধ বাহিনীর অধিকাংশ সদস্য তরুণ। নিহতদের মধ্যে পাঁচ জন নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে মাধ্যমিক স্কুলের এক শিক্ষকও রয়েছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাবেক সরকারের পার্লামেন্ট সদস্যরা জাতীয় ঐক্যের সরকার গঠন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com