1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চট্টগ্রাম সিটির ভোট ২৯ মার্চ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

চট্টগ্রাম : ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে বন্দরনগরীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করা হবে। এই সিটিতেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ। আপিল ২ থেকে ৪ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গতঃ ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

একই দিনে বগুড়া-১ আসনে ও যশোর-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই দুই আসনে ব্যালটে ভোট হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com