1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

আফগানিস্তানে ‘শক্তিশালী’ সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান কারি ফসিহউদ্দিন বুধবার বলেছেন, তারা ‘নিয়মিত’ ও ‘শক্তিশালী’ সেনাবাহিনী গঠন করার জন্য কাজ করছে। সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত হবে।

তিনি বলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী থাকতে হবে।

কারি ফসিউদ্দিন বলেন, যেকোনো অভ্যন্তরীণ ও নিরাপত্তাগত হুমকির বিরুদ্ধে তালেবান ভূমিকা নেবে।
তিনি বলেন, যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে, তারা আমাদের নতুন সেনাবাহিনীতে কাজ করবেন। আমরা আশা করছি, শিগগিরই এই সেনাবাহিনী গঠিত হবে।

তালেবান বারবারই সাবেক সরকারি সেনাবাহিনীর সদস্যদেরকে তাদের কর্তব্যে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। অতি সম্প্রতি কাবুলের নিরাপত্তার জন্য তালেবান বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালনের জন্য সাবেক সরকারি পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

তবে সাবেক সরকারি নিরাপত্তা কর্মীরা বলছেন, তারা এখনো তাদের দায়িত্ব পালনের জন্য ডাক পাননি।

সাবেক সরকারি সেনাসদস্যদের কাজে লাগানোর তালেবানের সিদ্ধান্তের প্রশংসা করেছেন বেশ কয়েকজন সাবেক সামরিক অফিসার। তারা বলছেন, এসব ব্যক্তির দক্ষতা ও সক্ষমতা তালেবানের ব্যবহার করা উচিত।

সাবেক সামরিক অফিসার শাকোরুল্লাহ সুলতানি বলেন, তালেবানকে তিন লাখ সেনাসদস্যের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
কাবুলের অধিবাসী ওয়াসিকুল্লাহ আজিম বলেন, সাবেক সেনা সদস্যদের সাথে পরামর্শ ছাড়া বা তাদের কাজে না লাগিয়ে সেনাবাহিনী গঠন করা সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com