1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

নিউ ইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাঁচের দেয়ালে ধাক্কা খেয়ে ৩০০ পাখির মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর কাঁচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে ৩০০ অভিবাসী পাখি। ভবনটির নিচে পড়ে থাকা পাখিগুলোর মৃতদেহের ছবি পোস্ট করেছেনস নিউ ইয়র্ক সিটি অদুবন নামের এক সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

নিউ ইয়র্কের বহুতল ভবনগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বছরের পর বছর বহু পাখি মারা যাচ্ছে বলে অভিযোগ করে আসছে নিউ ইয়র্ক সিটি অদুবন। তবে চলতি সপ্তাহে পাখি মারা যাওয়ার সংখ্যা অনেক বেড়েছে।

সংগঠনটির সহযোগী পরিচালক কাইটলিকন পারকিনস জানান, সোমরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়ো আবহাওয়ার কারণে পাখিদের মারা যাওয়ার সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ‘অনেক বড় ঝড় ও বাজে আবহাওয়া ছিল এবং অনেক পাখি ছিল। এই সমন্বয়ের কারণে জানালার সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেখা যাচ্ছে, ঝড়ের কারণে পাখিরা নিচু দিয়ে উড়তে বাধ্য হয়েছে কিংবা তারা বিভ্রান্ত হয়েছিল। এছাড়া নৈশকালীন আলোর প্রভাবও পাখির ওপর অনেক বেশি ছিল, বিশেষ করে মেঘাচ্ছন্ন রাতে।’

মেলিসা ব্রিয়ার নামের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তিনি নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর আশেপাশের এলাকা থেকে প্রায় ৩০০ পাখির মৃতদেহ পেয়েছেন। ভবনগুলোর উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্ত এবং ফুটপাতগুলোতে পাখির মৃতদেহ পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com