1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মেয়েদের স্কুলে যাওয়ায় তালেবানের নিষেধাজ্ঞা, শিগগিরই পৃথক স্কুল চালু

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কাবুল দখলের এক মাসের মাথায় আফগানিস্তানের মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান। তবে শ্রেণিকক্ষে মেয়ে শিক্ষার্থীদের আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জানিয়েছেন, স্কুলে ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের যোগ দিতে বলা হয়েছে। তবে মেয়ে শিক্ষার্থীদের জন্য তারা শিগগিরই পৃথক স্কুল চালু করবে।

শনিবার জারি করা এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘সব পুরুষ শিক্ষক ও ছাত্রদের উচিত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়া।’

পরে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সিকে বলেছেন,‘শিগগিরই মেয়েদের স্কুল খুলবে। কর্মকর্তারা এর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।’

১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তালেবান। তবে এবার ক্ষমতায় আসার পর গোষ্ঠীটি জানিয়েছে, তারা নারী শিক্ষা বন্ধ করবে না, তবে নারীদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com