1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ৮

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স এবং এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে হঠাৎ হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কালো মুখোশ পরা ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে কয়েক জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।

বিবিসি জানায়, বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ভীত লোকজন বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতর থেকে ধারণ করা অন্য এক ভিডিওতে দেখা যায়, হেলমেট মাথায় কালো পোশাক পরা অস্ত্রধারী এক ব্যক্তি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিরা তাদের আতঙ্ক প্রকাশ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com