1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

তৃতীয় মেয়াদে জয় পেলেন জাস্টিন ট্রুডো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী পদে জয় পেলেন জাস্টিন ট্রুডো। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। অবশ্য নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

সোমবার কানাডার ৪৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এককভাবে সরকার গঠনের জন্য ৩৩৮টি ফেডারেল আসনের মধ্যে ১৭০টি আসন পেতে হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। কনজারভেটিভরা পেয়েছে ১২২ আসন।

করোনা মহামারি মোকাবিলায় বিপুল ঋণ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সমালোচনার মুখে পড়তে হয় ট্রুডো সরকারকে। এই পরিস্থিতে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৯ বছরের ট্রুডো আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন। তবে ২০১৯ সালে ছোট দলের সঙ্গে জোট করা ট্রুডোর দল এবারও সফলতার মুখ দেখতে পেলো না। কারণ সরকার গঠনের জন্য আবারও তাকে বিরোধী ছোট দলের সঙ্গেই জোট করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com