1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

জম্মু-কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উদমপুর জেলার পাটনিটপ এলাকার কাছের একটি পাহাড়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আর্মি এভিয়েশনের ওই হেলিকপ্টারের পাইলটরা দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর আহত অবস্থায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুতকে হেলিকপ্টার থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দু’জনেই প্রাণ হারিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে পাহাড়ের পাশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং স্থানীয় লোকজন ওই পাইলটদের উদ্ধারের চেষ্টা করছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই খবর তাকে ব্যথিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com