1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

দরিদ্র দেশগুলোকে দিতে আরও ৫০ কোটি টিকা কিনবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কাছে বিক্রি নয়, তাদের বিনামূল্যে করোনারোধী টিকা দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, তুলনামূলক দরিদ্র দেশগুলোকে দিতে ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি ডোজ কেনার ঘোষণা দিয়েছেন তিনি। এগুলোসহ যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট ১১০ কোটি ডোজ টিকা দান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের এক পার্শ্ববৈঠকে বিশ্বনেতাদের সামনে এ ঘোষণা দেন জো বাইডেন। এসময় যুক্তরাষ্ট্রের টিকা দানের বিষয়টিকে ‘ঐতিহাসিক প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি টিকা কিনছে যুক্তরাষ্ট্র। এসব টিকা আগামী বছর এই সময়ের মধ্যে হস্তান্তর হয়ে যাবে।

jagonews24

ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ টিকা দান করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক মতলব নেই বলেও দাবি করেন বাইডেন। করোনাভাইরাস মহামারিকে হারাতে এবং ভবিষ্যৎ মহামারিগুলোর জন্য প্রস্তুত থাকতে বৈশ্বিক সহযোগিতা জরুরি মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেন এ নেতা।

তিনি বলেন, আমরা অর্ধেক ব্যবস্থা বা মাঝামাঝি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এ সংকট সমাধান করতে পারবো না। আমাদের বড় পথে যেতে হবে। আর তার জন্য সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজের নেতা, সমাজসেবী- সবাইকে যার যার কাজটুকু করতে হবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com