1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তনভ এএন-২৬ বিমানটি রাশিয়ার দূরপ্রাচ্যে বুধবর বিধ্বস্ত হয়েছিল।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক তারা। এটি ৪২ বছরের পুরোনো এবং বুধবার এটি রাডার থেকে হারিয়ে যায়।

জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com