1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তথ্য প্রকাশে ফেসবুককে নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর চালানো সহিংস ঘটনার সব তথ্য প্রকাশের জন্য ফেসবুককে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এর আগে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের বিভিন্ন তথ্য সহিংস বলে প্রকাশ করা বন্ধ করে দিয়েছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর চলা নির্যাতন ও সহিংসতা-সংশ্লিষ্ট তথ্য, আন্তর্জাতিক অপরাধের মামলার বিচারকার্য সহায়তার জন্য অনুসন্ধানকারীদের দিতে ব্যর্থ হওয়ার কারণে ওয়াশিংটন ডিসির ওই বিচারক ফেসবুকের সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের আইনের অজুহাত দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ সেসব তথ্য-উপাত্ত প্রকাশের বিষয়টি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিচারক বলেন, যেসব তথ্য সরানো হয়েছে, সেগুলো আইনভঙ্গের মধ্যে পড়ে না। এ নির্দেশনার পর ফেসবুক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

jagonews24

রোহিঙ্গা গণহত্যা এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে করা চুক্তি ভাঙার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। যদিও মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন ও সহিংসতার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। হেগের আদালতে মামলা চালাতে যাবতীয় তথ্য হাজির করার জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত প্রয়োজন গাম্বিয়ার। কিন্তু এসব তথ্য ফেসবুক সরিয়ে ফেলায় বিপাকে পড়েছে দেশটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। হত্যা করে নারী-শিশুসহ বহু রোহিঙ্গা মুসলিমকে। মানবাধিকার সংস্থাগুলো একে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন বলে অ্যাখ্যা দিয়েছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, আল জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com