1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান চালু হচ্ছে আফগানিস্তানে

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সাবে ধর্মীয় পুলিশ প্রধান ও বর্তমান কারাপ্রধান জানিয়েছেন, সর্বোচ্চ শাস্তি হিসেবে আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও হাত কাটার বিধান চালু করা হচ্ছে।

বার্তা সংস্থা এপিকে মোল্লা নুরুদ্দিন তুরাবি জানিয়েছেন, ‘নিরাপত্তার জন্য’ হস্তকর্তনের বিধান চালু করা প্রয়োজন। অবশ্য ১৯৯৬ সালে প্রথম দফায় ক্ষমতায় আসার পর জনসম্মুখে মৃত্যুদণ্ড কিংবা হস্তকর্তনের বিধান করা হলেও এবার আর তা নাও হতে পারে।

নতুন দণ্ডবিধির বিরুদ্ধে সমালোচনা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আইন কেমন হবে তা কেউ বলতে পারবে না।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা তুরাবি জানান, শাস্তিগুলো প্রকাশ্যে কার্যকর করা হবে কিনা সে বিষয়ে তালেবানের মন্ত্রিসভায় আলোচনা চলছে। তার এ ব্যাপারে একটি নীতি নির্ধারণ করবেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে। ওই সময় তারা জানিয়েছিল, প্রথম দফার তুলনায় তারা এবার নমনীয় নীতি গ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com