1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে আত্মঘাতী হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। শনিবার রাজধানীর সিলগাব জংশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, গাড়িটি প্রেসিডেন্টের বাসভবনের কাছে একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

প্রাথমিকভাবে মোগাদিসুর হামারজাজাব জেলার কমিশনার মুয়াই মুদি বলেছিলেন, ‘সিলগাব জংশনে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে সাত জন নিহত হয়েছে এবং আট জন আহত হয়েছে।’

হামলার জন্য কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি। তবে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলায় সাতটি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হতে দেখেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com