1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩, আহত ৫০

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তিনজন নিহত ও আরও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ নিউইয়র্ক টাইমসকে ঘটনাটি নিশ্চিত করেছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

সূত্র: এএফপি, রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com