1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বাংলাদেশিসহ ২৫৪ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, অনিয়মিত অভিবাসীরা এজিয়ান সাগরে নোঙ্গর করা একটি জাহাজে উঠছে বলে খবর পায় পশ্চিম মুগলা প্রদেশের ফেথিয়ে জেলার স্থানীয় একটি বাহিনী। তারা বিষয়টি কোস্টগার্ডকে জানায়। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করে প্রাদেশিক অভিবাসন অফিসে পাঠায়। মানবপাচারের এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছে। তবে কোন দেশের কতজন নাগরিক রয়েছে তা জানা যায়নি তুর্কি কর্মকর্তারা।

অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য পাচারকারীদের কাছে একটি জনপ্রিয় ট্রানজিট পয়েন্ট হচ্ছে তুরস্ক। অভিবাসীদের স্রোত ঠেকাতে ইতোমধ্যে দেশটির সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com