1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ‘গুলাব’, নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জেলেদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জেলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় থাকা আরও চারজন এখনো নিখোঁজ। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) এক টুইট বার্তায় জানিয়েছে, রোববার রাতে ঘূর্ণিঝড় গুলাবের অগ্রভাগ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছেছে। রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়টি।

আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও উড়িষ্যার গোপালপুর অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী দুইদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

jagonews24

এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশ থেকে ক্রমশ পশ্চিম দিকে সরতে শুরু করেছে। আপাতত উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে অবস্থান করছে গুলাবের কেন্দ্র। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাতাসের গতিবেগ কিছুটা কমতে পারে।

উড়িষ্যার গাঞ্জাম জেলার বিশেষ ত্রাণ কমিশনার পি কে জিনা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি এড়াতে উড়িষ্যা উপকূল থেকে অন্তত ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com