1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

এবার ডিম ছুড়ে মারা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ডিম ছুড়ে মারা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) এক আন্তর্জাতিক খাদ্য মেলায় ভিড়ের মধ্য থেকে তাকে উদ্দেশ্য করে এই ডিম ছুড়ে মারা হয়। যদিও ডিমটি ফাঁটেনি। ডিমটি তার কাঁধে পড়ে না ফেটেই নিচে পড়ে যায়। খবর আল জাজিরা ও সিএনএনের।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় ম্যাক্রোঁ মেলায় হাঁটছেন। হঠাৎ ভিড়ের মধ্য থেকে তার দিকে ডিম ছুড়ে মারা হয়। সেটি তার কাঁধে পড়ে না ফেটেই নিচে পড়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁর দুজন দেহরক্ষী তাকে রক্ষা করতে তৎপর হয়ে উঠেন।

অন্যদিকে যিনি ডিম ছুড়ে মেরেছেন তাকে পোশাকধারী বাহিনীর সদস্যরা আটক করেন। তারা তাকে ধরে নিয়ে গেছেন।

এই ঘটনার পর ম্যাক্রোঁ বলেছেন, ‘যদি আমাকে তার কিছু বলার থাকতো, তাহলে তিনি সেটা আমার কাছে এসে বলতে পারতেন।’

উল্লেখ্য, এর আগে গেল জুনে ম্যাক্রোঁকে থাপ্পর মেরেছিলেন এক যুবক। ওই ঘটনায় তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com