1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

বাদশাহ জহির শাহের তৈরি সংবিধান গ্রহণ করছে তালেবান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সাময়িকভাবে আফগানিস্তানের ১৯৬৪ সালের সংবিধানকে গ্রহণের ঘোষণা দিয়েছে তালেবান। মঙ্গলবার তালেবানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মৌলবি আব্দুল হাকিম শারাই জানিয়েছেন, আফগানিস্তানের ইতিহাসে স্বল্পসময়ের যে সোনালী যুগ ছিল সেই সময়ের প্রণীত সংবিধান সাময়িকভাবে গ্রহণ করা হবে। তবে সংশোধনাকারে এবং সংক্ষিপ্ত রূপে এটি গ্রহণ করা হবে।

তিনি বলেছেন, ‘সাবেক বাদশাহ জহির শাহের আমালে প্রণীত সংবিধান সাময়িক সময়ের জন্য গ্রহণ করবে ইসলামিক আমিরাত।’

তবে শরিয়াহ আইনের সঙ্গে এবং ইসলামিক আমিরাতের নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় ওই সংবিধানে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

পশ্চিমা দখলদারিত্বের আগে ১৯৬৩ সালে বাদশাহ জহির শাহ আফগানিস্তানের সংবিধান সংশোধন করেন। ১৯৭৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক দশক আগে তিনি সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। ওই সংবিধানে প্রথমবারের মতো নারীদের ভোটদানের ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুতের পর আফগানিস্তানে দ্বিতীয় দফায় সংবিধান প্রণয়ন করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com