1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

সুদানে আইএসের বিরুদ্ধে অভিযানে ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চালানো এক অভিযানে দেশটির পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে বিভিন্ন দেশের ১১ জন বিদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চারজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তবে পালিয়ে যাওয়া অপরাধীদেরও আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খারতুমের জাবরা এলাকার কাছে একটি বহুতল ভবন ঘিরে রেখেছিল পুলিশ। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সরে যেতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, তারা দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। আহতদের গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালেই সুদানে আইএসের সক্রিয়তার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে কর্তৃপক্ষ বলছে, সুদানে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক রয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com