1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

রোমানিয়ায় হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো দেশটিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১ টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে নয় জন মারা যান। অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।

দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন।

তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com