1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

রোমানিয়ায় হাসপাতালে আগুন, ৯ করোনা রোগীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার বন্দর নগরী কন্সটান্টায় হাসাপালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৯ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সি ও ইউরো নিউজের।

আগুন লাগার পর পুরো করোনা ইউনিট খালি করে ফেলা হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার আগেই ৯ করোনা রোগীর মৃত্যু হয়। তবে কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আত্তিলা সিসেকে।

আগুন লাগার সময় হাসপাতালটির ১০টি আইসিইউ ইউনিটে মোট ১১৩ করোনা রোগীর চিকিৎসা চলছিল।

আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের বাইরে করোনা ইউনিটে চিকিৎসাধীনদের স্বজনরা ভিড় করেন। উৎকণ্ঠার মধ্যে সময় কাটান।

অবশ্য রোমানিয়ার হাসপাতালে আগুন লাগার ঘটনা এটাই প্রথম নয়। এক বছরের মধ্যে কয়েকটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি হাসপাতালই বেশ পুরনো।

বিশেষজ্ঞরা মনে করছেন পুরনো হাসপাতালগুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়টি নিয়ে এখনই সচেতন হওয়া উচিত। তবে রোমানিয়ার ৬৭০টি হাসপাতালের অধিকাংশই মানসম্পন্ন এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা যথোপযুক্ত।

গেল নভেম্বরে হাসাপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com