1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মদনপুরে একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ২০ হাজার স্কয়ার ফিটের কারখানাটির তিন তলায় আগুন লাগে। ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com