1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com