1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বান্দরবানে সেনা টহলদলে গুলি: এক সেনাকর্মকর্তাসহ জেএসএসের ৩ সদস্য নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের রুমায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গুলাগুলিতে ১ সেনা কর্মকর্তা ও জেএসএস মুল দলের ৩ সদস্য নিহত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার সময় রুমার বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার।

এ ঘটনায় মো: ফিরোজ নামে অপর এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

বুধবার রাতে জোন (২৮ বীর) এর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলকে লক্ষ্য করে জেএসএস ( মুল) দলের সদস্যরা গুলি চালায়। এসময় সেনাসদস্যরাও পাল্টা গুলি চালালে এক সেনা কর্মকর্তা ও জেএসএস (মুল) এর তিনজন সদস্য মারা যায়। এসময় এক সেনা সদস্য আহত হয়। নিহত সেনা কর্মকর্তার নাম মো: হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সেনা সদস্যর নাম মোঃ ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনা সদস্য। তবে জেএসএস (মুল) দলের নিহত সদস্যদের নাম পাওয়া যায়নি। বুধবার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার সময় রুমার বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ২৮বীরের একটি বিশেষ টহল দল রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে পাখই পাড়ায় গেলে সেখানে জানতে পারে বথিপাড়া এলাকার আস্তানায় সন্তুবাহিনীর জেএসএস (মুল) দলের সদস্যরা অবস্থান করছে। এমন খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা সেনাটহল দলকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা চালায়। এসময় টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে এবং সেনা সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যায়। পরে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়লে জেএসএস এর ৩ সন্ত্রাসী মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৩ টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com