1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন গোলরক্ষক রূপনা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

চ্যাম্পিয়ন গোলরক্ষক রূপনা চাকমার বাড়ির অবস্থা জরাজীর্ণ। ছোট্ট একটি ঘরে দুইটি কক্ষ। সেখানেই থাকেন তার মা কালাসোনা চাকমা। দোচালা ঘরের বেড়াও ভেঙে গেছে। সেই ঘরেই জ্বলজ্বল করছে রূপনার যত অর্জন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরে টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে রূপনা জিতেছেন গোল্ডেন গ্লাভসও।

তবে রূপনা চাকমার কষ্টের দিন শেষ হয়েছে। রূপনা চাকমার নিজ শহর রাঙামাটিতে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের পর মিষ্টি, ফল ও ফুল নিয়ে ঋতুপর্ণা চাকমা এবং রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

ইতোমধ্যে রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি চোখ এড়ায়নি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহাসানুল করিম জানান, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রূপনা চাকমার পরিবারের জন্য একটি বাড়ি তৈরিতে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।

নেপালের বিপক্ষে ফাইনাল বাদের পুরো আসরে কোনও গোল হজম করেনি বাংলাদেশ, যার সিংহভাগ ভূমিকাই বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার। এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষকের সম্মাননাও তাই উঠেছে তার হাতেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com