1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নিজ শহরেও ছাদখোলা গাড়িতে সাবিনাকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

সাতক্ষীরা: নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরাবাসী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সার্কিট হাউজ মোড়ে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

পরে সাতক্ষীরা ক্রীড়া সংস্থার একটি পিকআপে চড়ে গোল্ডেন বুট ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ট্রপি হাতে শহর ঘুরে বেড়ান তিনি। এসময় হাত নেড়ে তাকে বরণ করে নেন জেলাবাসী।

এর আগে ভোরে ঢাকা থেকে সাতক্ষীরার সবুজবাগের বাড়িতে আসেন সাবিনা খাতুন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

sat-(2)

এসময় সাবিনা খাতুন জানান, একজন মেয়েকে খেলোয়াড়ি জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। মেয়েরা ফুটবল খেলবে এমনটা নিজের পরিবারেরও কেউ মেনে নেন না। তবুও অদম্য মনোবল ও স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর উৎসাহে আজ এ পর্যায়ে এসেছি।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির জানান, শনিবার দুপুরে ১২টায় সাবিনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হবে। মাসুরা পারভীন এখনো বাড়িতে আসেননি। তাদের দুজনকে এক সঙ্গে সংবর্ধনা দেওয়া হবে।

সাতক্ষীরার পলাশপোলে ১৯৯৩ সালে সাবিনা খাতুনের জন্ম। ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে পড়াকালীন ফুটবলে পা রেখেছিলেন তিনি। ২০০৯ সালেই জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। খেলোয়াড়ি জীবনের শুরু থেকে বাবার মত সঙ্গে থেকেছেন শহরের চালতে তলার আকবার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com