1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে দেশে আসতে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৪ সালে যখন দেশে দুর্ভিক্ষ হয় তখন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মানুষ কষ্ট করতে লাগলেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দলে তো সব চাটার দল, চোরের দল, সব চুরি করে খেয়ে ফেলছে। বিদেশ থেকে কম্বল আসল তাও চুরি করে খেয়ে ফেলছে। আমার কম্বলটাই পেলাম না।

তিনি বলেন, মানুষের মুখ বন্ধ করার জন্য সরকার ডিজিটাল আইন করল। যেন মানুষ সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারেন। শেখ হাসিনা কি গড, দেবতা নাকি ঈশ্বর যে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সম্প্রতি রাজবাড়িতে আমাদের এক সমাজসেবী বোন নাকি ফেসবুকে শেখ হাসিনার সমালোচনা করেছেন। এজন্য রাতের আধারে তাকে ধরে নিয়ে গেল। এসব করে মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। আজ মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

bnp-(3)

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com