1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, রেল স্টেশনে ভাঙচুর

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

খুলনা: গণসমাবেশে অংশ নিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে তারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

দুপুরে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা  গেছে, বিপুল সংখ্যক পুলিশ স্টেশন চত্বরে অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাঁধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com