1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

‘বানের স্রোতের মতো মানুষ গণসমাবেশে অংশ নেবে’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

রংপুর: রংপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিভাগীয় সমাবেশ নিয়ে আমরা প্রস্তুত। পরিবহন ধর্মঘটকে উপেক্ষা করে পায়ে হেঁটে হলেও মানুষ বানের স্রোতের ন্যায় এই সমাবেশে উপস্থিত হবেন। আমরা আশা করছি সরকারের অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিতে এই বিভাগের মানুষ সমাবেশের আগের দিনই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়ে এর প্রমাণ দিবেন।’

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বিভাগীয় সমাবেশস্থল রংপুর কালেক্টরেট ঈদগাঁ মাঠ পরিদর্শন করে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকার পরিবহন মালিক পক্ষকে দিয়ে ধর্মঘট ডাকিয়ে গণসমাবেশের গণজোয়ার আর ঠেকাতে পারবে না। আমরা সমাবেশ সফল করবো। আমাদের নেতাকর্মী সমর্থক সবাই এখন ২৯ অক্টোবরের (আগামীকাল) দিকে তাকিয়ে আছেন। সেদিন ইনশাআল্লাহ রংপুরের কোনো অলিগলিতে ঠাই থাকবে না। শুধু মানুষের জনসমুদ্র হবে এই রংপুর শহর।’

এদিকে সরেজমিনে কালেক্টরেট ঈদগাঁ মাঠে গিয়ে দেখা যায়, সমাবেশের মঞ্চসহ প্যান্ডেলের কাজ প্রায় ৭৫ ভাগ শেষ হয়েছে। কেন্দ্রীয় নেতাকর্মীসহ রংপুরের বিএনপির নেতাকর্মীরা কাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে সমাবেশকে ঘিরে। যে কোনো মূল্যে সমাবেশকে সফল করতে মরিয়া দলের স্থানীয় নেতা-কর্মীরা।

এদিকে আজ (শুক্রবার) সকাল থেকে পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই ধর্মঘটে রংপুরের সাধারণ যাত্রীরাও পড়েছেন বিপাকে।

সমাবেশের আগে ধর্মঘটের অভিজ্ঞতা থেকে এবারও আগাম প্রস্তুতির কথা জানিয়ে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা আশঙ্কা করছিলাম বাঁধা আসতে পারে। এর আগেও সেটা হয়েছে। এ কারণে সমাবেশের দুদিন আগ থেকেই মানুষজন রংপুরে আসতে শুরু করেছে। প্রয়োজনে মানুষজন হেঁটে, বাইসাইকেলে, ভ্যানে করে হলেও সমাবেশে এসে যোগ দেবেন।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা বিএনপির এই সমাবেশ নিয়ে কোনো বাঁধা দিচ্ছি না। আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। তবে, রাজনৈতিক এই সমাবেশকে ঘিরে অন্য কোনো পরিকল্পনা থাকলে আমরা কঠোর হস্তে সেটি দমন করতে প্রস্তুত রয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com