1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

সিঙ্গাপুরে কাজ বন্ধ হলেও বেতন পাবেন বাংলাদেশি শ্রমিকরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ‘সার্কিট ব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। তাছাড়া সকল শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপকালে এ সব কথা বলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আরও বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সবধরনের ব্যবস্থা গ্রহণ করছে দেশটির সরকার।

এ সময় আরও জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে সৃষ্ট করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১৫ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে প্রায় ৯০ হাজার মানুষের। সিঙ্গাপুরের এখন পর্যন্ত ১ হাজার ৯১০ জন আক্রান্ত হলেও বিপরীতে মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com