1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

উৎপাদনের চার দিনেই এবার কয়লার অভাবে বন্ধ হলো এস আলমের পাওয়ার প্ল্যান্ট

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০২৩

চট্টগ্রাম: কয়লার অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালিস্থ এস আলম গ্রুপের পাওয়ার প্লান্ট। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, গত ৫ জুন সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

শুক্রবার (৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালুর জন্য পর্যাপ্ত কয়লার মজুত নেই। এ কেন্দ্র থেকে এই কদিন পরীক্ষামূলকভাবে ৫০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু কয়লার মজুত শেষ হওয়ায় পরীক্ষামূলক উৎপাদনে আসার চার দিনের মধ্যেই কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে রাখার মতো পর্যাপ্ত কয়লার মজুত আমাদের হাতে নাই। তারপরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুরোধে লোডশেডিং সামাল দেওয়ার জন্য যে কয়লা ছিল, সেগুলো দিয়ে উৎপাদন করেছি। এখন কয়লা শেষ হয়ে যাওয়ার কারণে এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করার প্রক্রিয়া বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়। পরে ধীরে ধীরে বিদ্যুৎকেন্দ্রের লোড কমিয়ে এনে ১০টা ৪৫ মিনিটের দিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, এসএস পাওয়ার প্লান্টের দুটি ইউনিটের উৎপাদন সক্ষমতা মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট। এর মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট পিডিবির অনুরোধে চালু করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com