1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ

৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

বরগুনা: ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে কাঁচা মরিচ। বুধবার (২৮ জুন) বিকেল থেকে বরগুনার খুচরা সবজি বাজারে এমন চড়া মূল্যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং কমিটির গাফিলতির কারণে অসাধু ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করছেন।

সরেজমিনে সবজি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের কোনও সংকট নেই। সব সবজি বিক্রেতার কাছেই পর্যাপ্ত কাঁচা মরিচ রয়েছে।

আব্দুল হাই নামের এক ক্রেতা বলেন, ‘কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছিলাম। বিক্রেতারা একদাম ৬০০ টাকা কেজি বলেন। আধা কেজি মরিচ কিনতে এসে ২৫০ গ্রাম কিনেছি।’

মরিচ কিনতে আসা একাধিক ক্রেতা এমন অভিযোগ করে বলেন, ঈদের আগে প্রতিবছর কোন না কোন পণ্যের দাম বাড়ান ব্যবসায়ীরা। সব জেনেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং কমিটি কোনও অভিযান চালাচ্ছে না।

সবজি বিক্রেতা বশির মৃধা বলেন, আমরা বেশি দামে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করছি। এ সময় তার কাছে ক্রয় রশিদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হোসেন বলেন, ‘আজ রাতেই অভিযান পরিচালনা করা হবে।’

এর আগে, বরগুনায় সর্বোচ্চ ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। এবার পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com