1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মহাত্মা গান্ধীর সমাধিতে বিশ্বনেতাদের শ্রদ্ধা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতবর্ষের স্বাধীনতা এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জি-২০ উপলক্ষে দেশটি সফরে আসা বিশ্বনেতারা। শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে দিল্লির রাজঘাটে আসেন বিশ্বনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের স্বাগত জানান।

প্রথমে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর একে একে বিশ্বনেতারা সেখানে পৌঁছান। মহাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিশ্বনেতারা লিডার্স লাউঞ্জে ‘শান্তি প্রাচীর’-এ স্বাক্ষর করবেন।

এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নয়া দিল্লির অক্ষরধাম মন্দিরে প্রার্থনা করতে পৌঁছান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সেখানে যাওয়াকে কেন্দ্র করে মন্দির এবং এর আশপাশ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

উল্লেখ্য, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে– নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com