1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

যশোরে তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

যশোর: তিন সপ্তাহের টানা তাপ্রপ্রবাহে বিপর্যস্ত যশোর জেলার মানুষ। যশোরের তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী। তীব্র গরমের কারণে বন্ধ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতি খুবই কম।

সোমবার (২৯ এপ্রিল) অতীতের সকল রেকর্ড ভেঙে বেলা ২ টায় যশোরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৮ ডিগ্রিতে।

প্রচণ্ড গরমে বিপর্যস্ত যশোরের জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে শহর। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে মানুষ তাদের কর্ম রুটিনের পরিবর্তন এনেছেন। সকালের দিকে শহরের রাস্তায় লোক চলাচল কম থাকছে। বাড়ছে বিকেলের পর। দাপ্তরিক কাজ ছাড়া মানুষ তাদের প্রাত্যহিক অন্যান্য কাজ বিকেলেই সারছেন। যারা বাইরে বেরুচ্ছেন তারা অধিকাংশই ছাতা সাথে নিচ্ছেন। সহজেই হাফিয়ে উঠছেন সকলে। সুযোগ পেলেই ছায়ার কোনো স্থান খুঁজে নিচ্ছেন মানুষ। বেলা ১২টায় আজ যশোরের  তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটায় সেই তাপমাত্রার পারদ যেয়ে দাঁড়ায় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া বলছে, দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com