1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

যে তিন উপায় করোনা থেকে সুরক্ষিত রাখে

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

ঢাকা: তিনটি উপায়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

রোববার (২৪ মে) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, সচেতনতা, সতর্কতা ও নিয়ম মেনে চলা— এ তিনটি উপায় আপনাদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অযথা নাক, মুখ ও চোখে হাত দেবেন না। শিশুদের এ ব্যাপারে সচেতন করবেন।

নাসিমা সুলতানা খাবারের বিষয়ে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টিকর খাবার, পানি ও তরল খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন: লেবু, কমলা, মাল্টা, পেয়ারা এবং টাটকা শাক সবজি খাবেন। জিংক সমৃদ্ধ খাবার যেমন, ডিম, মাংস, কুমড়া ও লাউয়ের বিচি, পালং শাক, মাশরুম, রসুন, দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন।

রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com