1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক

মুখে ঘা হলে করণীয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
স্বাস্থ্য ডেস্ক : আমাদের মধ্যে অনেকেরই মাঝেমধ্যে মুখের ভেতরে ঘা দেখা যায়। মুখে ঘা হলে খাওয়া-দাওয়া কঠিন হয়ে পড়ে। কারণ খাবারের সংস্পর্শে ঘা এর জায়গায় জ্বালাভাব ও ব্যথা অনুভূত হয়।

প্রথম দিকে মুখের ঘা খুব একটা বোঝা যায় না, ফলে অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘা বেড়ে যায়, জ্বালাভাব বাড়তে থাকে ও মাঝে মাঝে রক্তপাত হতে পারে। তবে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললে মুখের ঘা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব। চলুন, জেনে নিই।

কেন হয় মুখের ঘা?বিশেষজ্ঞদের মতে, মুখের ঘা সাধারণত শরীরে ভিটামিন সি ও ভিটামিন বি-এর অভাবে হয়। এসব ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষগুলোর সুস্থতা বজায় রাখে।

সমাধানে যা খাবেন:

লেবুর রস: এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ঘা শুকাতে সাহায্য করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

জিংকসমৃদ্ধ খাবার: কুমড়ার বীজ, বিট, সূর্যমুখীর বীজ, কাজুবাদাম ইত্যাদি শরীরে জিংকের ঘাটতি পূরণ করে। যা ঘা সারাতে সহায়ক।

ঘি ও নারকেল তেল: ঘা এর জায়গায় ঘি বা নারকেল তেল লাগালে ব্যথা ও জ্বালা কমে এবং ঘা দ্রুত শুকায়।
পরামর্শ:
ঘা দীর্ঘস্থায়ী হলে বা ঘনঘন ফিরে এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এটি অন্য কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com