1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. রিয়াদ হোসেন (২০) নামে ওই যুবককে আটক করে।

আটক রিয়াদ হোসেন পূর্ব গোবরাকুড়া (শাপলা বাজার) গ্রামের মো. আবুল বাদশার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১১২৫/১-এস সংলগ্ন এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রিয়াদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতে গিয়ে চোরাচালানের মালামাল সংগ্রহ করে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

পরে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com