1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নখ কাটবেন বলে ৩ মাস বন্ধ রাখতে হয়েছিল সুচিত্রা সেনের শুটিং?

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিনোদন ডেস্ক : মহানায়িকা সুচিত্রা সেন, তার সময়কালে রাজত্ব করে গেছেন ইন্ডাস্ট্রি। তার দাপট যে কতটা ছিল তার ইঙ্গিত পাওয়া যায় সে সময়ের বিভিন্ন প্রতিবেদনে। এমনকি অভিনেত্রীর জেদও ছিল প্রচণ্ড। যার কারণে পরিচালকরা একটু সতর্কই থাকতেন, তার সঙ্গে কাজ করার সময়।

এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক হরিসাধন দাশগুপ্ত। ‘কমললতা’ ছবির শুটিংয়ের সময় এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী, যে কারণে প্রায় তিন মাস বন্ধ থাকে ছবির শুটিং। পরে অবশ্য সুচিত্রার জেদের কাছে শেষমেশ হার মানতে হয় পরিচালককেই, এরপর শুরু হয় শুটিং।সময়টা ষাটের দশকের শেষ দিক।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কমল-লতাকে সিনেমার পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছিলেন পরিচালক হরিসাধন দাশগুপ্ত। ছবির নায়ক-নায়িকা উত্তম কুমার-সুচিত্রা সেন। কিন্তু ছবির শুটিংয়ের আগেই পরিচালকের সঙ্গে মতবিরোধ শুরু হয় মহানায়িকার।

পরিচালক সুচিত্রাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ছবিতে চড়া মেকআপ আর বড় নখ রাখা যাবে না। ছবিতে কমললতা হতে হলে, নখ কাটতে হবে এবং চড়া মেকআপ ছাড়তে হবে। পরিচালকের এই নির্দেশ নাকচ করে দিয়েছিলেন সুচিত্রা। তার পরই প্রায় তিন মাস বন্ধ থাকে শুটিং।

জানা যায়, এই মতবিরোধ ছাড়াও অন্য কিছু সমস্যার মুখেও পড়েছিল ‘কমললতা’ ছবির শুটিং। কিন্তু সুচিত্রা নিজের জেদে অনড় ছিলেন।

নখও কাটেননি, বরং মেকআপও করেছিলেন বেশ চড়া। তর্ক-বিতর্ক থামাতে এবং ছবির স্বার্থে পরে সেভাবেই ছবির শুটিং শুরু করলেন পরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com