1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেস্ক: দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের দিকে পাড়ি জমিয়েছিলেন এই দূরদেশে। এরপর থেকেই টানা তিন বছর ধরে অবস্থান করছেন। এবার জানা গেল সেখানে তার স্থায়ী হওয়ার খবর। স্থানীয় সময় গত শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন চিত্রনায়িকা।

খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল। এছাড়াও এ সময়ের মধ্যে মেয়ে ফাইজার ও পরিবারের দেখাশোনা করেছেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী।

প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে এই গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com