1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ইতালিতে আবারো বেড়েছে মৃতের সংখ্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে শনিবার (১৩ জুন) ইতালিতে ৭৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ জন বেশি। এমনটাই জানিয়েছে দেশটির গণসুরক্ষা সংস্থা। খবর আল জাজিরার।

শুক্রবার দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫৩ জন। শনিবার সেটা আরো বেড়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩০১ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

মোট মৃতের সংখ্যায় ইতালির সামনে আছে কেবল যুক্তরাজ্য, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি ইতালিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়। ১৩ জুনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজারের অধিক।

শনিবার ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। ইতালির চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য ও ভারতে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৭৮ লাখ ৫৫ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। সেরে উঠেছে ৪০ লাখ ২০ হাজার ৫৭৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com