1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেখ মুজিব ও জাতীয় চার নেতার সনদ বাতিলের খবর ‘ফেইক’ : উপদেষ্টা ফারুকী

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে বলে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে বিষয়টিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (৪ জুন) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে বিষয়টি জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

এদিকে, বুধবার সকালে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

তিনি বলেন, ‘মুজিব নগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা; তবে ওই সরকারের কর্মকর্তা-কর্মচারী সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com