1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২৬

বকশিগঞ্জ (জামালপুর) : শেরপুর সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা সংলগ্ন বকশীগঞ্জে বনে লাকড়ি কাটতে যাওয়ার পর নিখোঁজ বৃদ্ধ জয়নাল আবেদীনের (৬৫) থেতলানো মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম।

শনিবার (২৭ জুন) বেলা এগারোটার দিকে বকশিগঞ্জের ভারত সীমান্তঘেঁষা ডুমুরতলা বিটের সোমনাথপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়নাল আবেদীন স্থানীয় মৃধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। বন বিভাগ জানিয়েছে, ওই সীমান্তে অবস্থানরত বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, শুক্রবার সকাল আটটার দিকে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শনিবার সকালে পুনরায় খোঁজাখুঁজি শুরু করলে ডুমরতলা বিটের সোমনাথপাড়া এলাকার জঙ্গলে তার থেতলানো মরদেহের সন্ধান মেলে। পরে চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, বন বিভাগ ও স্বজনরা মিলে ওই মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে বন্যহাতির আক্রমণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com