1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী ওলেনা

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী ওলেনা জেলিনস্কা।

ব্যক্তিগত ফেসবুকে ওয়ালে করা এক পোস্টে ওলেনা জেলিনস্কা জানিয়েছেন, শুক্রবার (১২ জুন) তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

ফেসবুকের ওই পোস্টে ওলেনা লেখেন, আমি আজ করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। এটা অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস পরিধানসহ সব নিয়ম মেনে চলছি। ভলোদিমির জেলিনস্কি ও বাচ্চার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ভালো অনুভব করছি। তবে দূরে থাকছি পরিবারের সদস্যদের কাছ থেকে।

২০১৯ সালের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে ইউক্রেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৫৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৭০ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com