1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টিউলিপের বাংলাদেশি আয়কর নথি জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর সংক্রান্ত নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে শ্যমলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নাম থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথি জব্দ করা হয়েছে।

৩ জুন সংস্থাটির উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬ ও রাজউক থেকে এই নথি জব্দ করেন। আয়কর নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে এডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে।

জানা গেছে, গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে, ২০১৮-২০১৯ সাল থেকে কোনো রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’-এর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com