1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীনগরে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। তিনি অটোরিকশাচালক ছিলেন। অপর নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com