1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মডেল হত্যাকাণ্ডে চাঞ্চল্য, প্রেমিক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বিনোদন ডেস্ক : গানের ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর শীতল নামের এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভারতের হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী এই মডেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিমি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলা কাটা ছিল।

তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ। এ ঘটনায় শীতলের প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শীতলের হত্যাকাণ্ডে কথিত প্রেমিক সুনীলকে আটক করেছে পুলিশ। শীতলের পরিবার দাবি করছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও সুনীল বারবার তাঁকে হুমকি দিতেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন।

পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ও বুকে উল্কিচিত্র ছিল। এসব চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি সোনিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে উদ্ধার করা হয়।

নিহত শীতলের বোন নেহা পুলিশকে জানান, শনিবার একটি ভিডিও কলে শীতলের সঙ্গে তাঁর কথা হয়।

এর পর থেকে শীতলের ফোন বন্ধ ছিল। সেই কলেই শীতল অভিযোগ করেছিলেন, তাঁর প্রেমিক সুনীল তাঁকে মারধর করছেন। রবিবার সকালে পানিপথ জেলার একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সেই গাড়ি থেকেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

নেহা আরও বলেন, ‘শীতল আমাকে জানিয়েছিল, সুনীল জোর করে ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে। কথার মাঝপথেই কল বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আমি চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে রবিবার সকালে জানতে পারি, সুনীলের গাড়ি খালে পড়ে গেছে।’

সোনিপাতের সহকারী পুলিশ কমিশনার অজিত সিং জানান, শীতলের পরিবার শনিবারই নিখোঁজ ডায়েরি করে, যা পানিপথের উরলানা কালান পুলিশ পোস্টে নথিভুক্ত হয়। তদন্ত শুরুর পর সোমবার খারখোদা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। বর্ণনার সঙ্গে মিল পাওয়ায় পরিবার সেটিকে শীতলের দেহ বলে শনাক্ত করে। এখনো তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com