1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গেল দুই সপ্তাহে বিশ্বে ১৭ লাখ ৪৫ হাজার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গেল দুই সপ্তাহে ১৭ লাখ ৪৫ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল লক্ষাধিক। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পাশাপাশি যেসব দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাদের সতর্ক থাকতে বলেছে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থাটি। খবর আল জাজিরার।

প্রতিদিন নতুন করে যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগই দক্ষিণ এশিয়া ও আমেরিকা মহাদেশগুলোর বলে উল্লেখ করেছে হু।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘একটা সময় ১ লাখ আক্রান্ত হতে দুই মাসের অধিক সময় লেগেছিল। আর এখন প্রতিদিন লাখের উপরে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে তার তিন ভাগের দুই ভাগ ১০টি দেশের। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আমেরিকার দেশগুলোর।’

টানা ৫০ দিন চীনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। কিন্তু গেল কয়েকদিন ধরে সেখানে নতুন করে আক্রান্ত হতে শুরু করেছে। বিষয়টি হু’ও খতিয়ে দেখছে। পাশাপাশি অন্যান্য দেশ যারা করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে এনেছে তাদের সতর্ক থাকতে বলেছে।

গেল দুই সপ্তাহের দৈনন্দিন আক্রান্তের সংখ্যা :

১ জুন ২০২০— ১ লাখ ৪ হাজার ৫৭৬

২ জুন— ১ লাখ ১৫ হাজার ৭০৫

৩ জুন— ১ লাখ ২০ হাজার ৪৯০

৪ জুন— ১ লাখ ৩০ হাজার ৫০৪

৫ জুন— ১ লাখ ৩০ হাজার ৬২৩

৬ জুন— ১ লাখ ২৮ হাজার ৭৩৮

৭ জুন— ১ লাখ ১৩ হাজার ৫৫১

৮ জুন— ১ লাখ ৭ হাজার ৭১৯

৯ জুন— ১ লাখ ২১ হাজার ১১৮

১০ জুন— ১ লাখ ৩৫ হাজার ৬৩৮

১১ জুন— ১ লাখ ৩৭ হাজার ৯০৮

১২ জুন— ১ লাখ ৪২ হাজার ১১৩

১৩ জুন— ১ লাখ ৩৩ হাজার ৭১৬

১৪ জুন— ১ লাখ ২৩ হাজার ১১৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com