1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইসি যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জুন, ২০২৫

ঢাকা : ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটা করে দেখা করার বিষয় না। ফর্মাল ও ইনফর্মাল উপায়ে সরকারের সঙ্গে আমাদের নানাভাবে যোগাযোগ হয়। নির্বাচনের সময় আসলে আপনারা সবাই জানতে পারবেন, এখানে আমরা লুকিয়ে কোন কাজ করছি না। সময় হলে সবকিছু জানবেন। সভা-সমিতি ঘোষণা করে সরকারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পৃক্ত এটা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

ভোটের কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, আমরা রোডম্যাপ বলবো না। এটা নানাজনে নানাভাবে লেখে। কেউ সূচি বলে কেউ রোডম্যাপ বলে। তবে এটা রোডম্যাপ না বলে একটা কর্মপরিকল্পনা বলতে পারেন। আমাদের সেই কর্মপরিকল্পনা আছে। এই কর্মপরিকল্পনা আমরা শুরু করেছি অনেক আগে থেকে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com