1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মৌসুমী-বাপ্পারাজ-নুসরাত ফারিয়া-সাবিলা নূরদের ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

বিনোদন ডেস্ক : শোবিজ ইন্ডাস্ট্রির কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। রোবাবর (২২ জুন) দিনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে দুপুর গড়াতেই জানা গেল, ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক বাপ্পারাজের নাম রয়েছে সেই তালিকায়।

এ ছাড়া তালিকায় আরও নাম রয়েছে নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের নাম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে―এ মর্মে একটি নোটিশ প্রকাশ করেছে। এমনকি তারকাদের ঠিকানায় এ সংক্রান্ত চিঠিও প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, সময়মত কর পরিশোধ না করার জন্য কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরইমধ্যে কয়েকজন তারকা আবার তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময়ও নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা সমাধান হয়ে যাবে।

কর অঞ্চল ১২ এ মাসের ১৫ তারিখ প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের একটি তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানায়। তালিকায় শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নাম রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com