1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পরীক্ষার ফলাফল নিয়ে কম বেশি সবাই চিন্তিত থাকে। কেউ কেউ আবার ফল পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

তবে শিক্ষার্থীরা রেজাল্ট পেয়ে যেন হাল না ছেড়ে দেয় সেই উদ্দেশ্যেই ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।

জোভান পোস্টে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, সহমত খুবই সুন্দর কথা বলছেন।
আরেকজনের মন্তব্য, এ রকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।

উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় ফারহান আহমেদ জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com